ডেকেছে কলেমা - নীলমেঘ পাখি- রাতের আড়ালে, আবড়ালে জেগে
রেখেছো কি মনে ধূসর আকাশ - মার্বেল চোখ?
চোখের পেয়ালা জুড়ে যাকে এঁেক যাও - মেঘের আলোক মালায় রোজ খুঁজে যাও,
কখন সে সমুখে দাঁড়ায় দেখেও দেখো না -
তিরতির কাঁপে তবু ঠোঁটের যুগল নাও -সফেদ স্বেদের তসবিহ দানা নিমেষে চিবুকডাঙায়।
অথচ অচিন আমি- বেগানা পুরুষ নয়, নয় কোন আজনবি-আগন্তুক
হঠাৎ আমাকে দেখে নেচে ওঠে নীরব নাকফুল;
তোমার দুচোখ চেনে, তোমার দুঠোঁট চেনে - জানে বোঝে কপোলের বিন্দুবিন্দু ঘাম।
আঁখির ত্রিভুজ কোণে নিঃসঙ্গ রাতের খামে এখনো তো জেগে আছে আকাশের নাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন