নারী কি নদীর মতো- পেছনে
দেখে না,
আর্তি
শোনে না, রাখে
না অঙ্গীকার,
চলে-বলে এঁকে বেঁকে
কামনার রঙ মেখে
খবর রাখে না আর ঘরের ও
আঙ্গিনার।
প্রণয়ের ঢেউ তুলে মোহময়
নাভিমূলে পেতেছো যাদুর জাল,
দেখা-অদেখায় তোমায় সেবায়
আকাশ ছুঁয়েছে দেখো মথুরা রাখাল।
দৈনিক সমকাল ২২ নভেম্বর-২০১৪