বুধবার, ৩১ জুলাই, ২০১৩

কবিতা - চোখ

সুপুরি দানার মতো দুচোখ তোমার
আনন্দ আবেশে হাসে,
কূলভাঙা নাফ ছুটে যাই আমি
তোমাকে তোয়াফ করি - ঘুরি বারমাসে।

যখন তোমাকে পাই - আমার চোখের তারাজোছনা বাদলে ভাসে,
মুদিত দুচোখে তুমি অচিন মুদ্রায় নাচো
কিষাণী মজেছে বুঝি আমনের চাষে।

তোমার দুচোখে জ্বলে
হিরোশিমা নাগাসাকি - দুঃখ দগ্ধ মানবিক ভুলে,
শ্রাবণ মেঘের ছায়া জলের জোয়ার ডাকে প্রণয়ের ঘাসফুলে।

তোমার চোখের ভাষা বুঝি বা বুঝি না - তাকিয়ে থাকতে হয়,
একুশ বসন্ত ধরে পড়েছি দুচোখ এই - বুঝেছি তা' বুঝবার নয়।


২০১২ ইং
চট্টগ্রাম।

রচয়িতা-বইমেলা সংখ্যা ২০১৪,
দৈনিক পূর্বদেশ ১৩ মে ২০১৪,
দৈনিক সংবাদ ০৬ মার্চ ২০১৪, 
মাসিক উত্তরাধিকার- নবপর্যায় ৫৩ তম সংখ্যা।