দূরের আকাশে তোমার
আঁচল উড়ে- জলের জৌলুশে ছায়াপথে অথবা মায়াবী রোদের ডানায়; লাটিমের মতো ঘুরে
ঘুরে আমার সামনে দাঁড়ায়- বিকেল আবিরে রাঙে রাধাচূড়া পাখি।
তুমি কি জান না
হায়- মগ্ন নীরবতা নয়, শ্মশান মাতম নয়, মৃত্যু এক অচেনা অধীর সুখপাখি; আকাশ নক্ষত্র
চিনে, জানে তাকে রোদপোড়া দূর দরিয়ার গাঙ
কবুতর।
আমাকে আড়াল করে
কেউ কি রেখেছে তবে কয়েক টুকরো ভোর, বিহঙ্গ উড়াল তোমার জানালা পাশে !
শর্ত নয় ,স্বার্থ নয়, নয় কোন সোনার মোহর- জীবন ভোরের নদী,
দেউলিয়া চাঁদ, লালনীল উজালা হাঁপর এক আগুনের ঘর।
১৭ আগস্ট, ২০১৩
ইং;
চট্টগ্রাম।
চট্টগ্রাম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন